পার্বত্য জেলা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ১৪ লাখ টাকার অবৈধ সেগুন গোল কাঠ ও সুইং করা আগর কাঠ জব্দ করছে ২৭ বিজিবি মারিশ্যা জোন। রবিবার (২৭ জুলাই) সন্ধ্যায় বিজিবির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি অবগত করা হয়েছে।
বিজিবি জানায়, গত ১৭ জুলাই মারিশ্যা ব্যাটালিয়নের অধীনস্থ প্রশিক্ষণ টিলা বিজিবি ক্যাম্পের হাবিলদার আব্দুল হাকিমের নেতৃত্বে চেক পোস্টে সিএনজি তল্লাশি করে মালিকবিহীন ৬০ কেজি আগর কাঠ জব্দ করতে সক্ষম হয়। যার সিজার মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা।
এছাড়া গত ২৪ জুলাই মারিশ্যা ব্যাটালিয়ন ২৭ বিজিবির হাবিলদার মো. আব্দুল গফুর”র নেতৃত্বে একটি টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা বাস স্ট্যান্ড এলাকা হতে পরিত্যক্ত অবস্থার অবৈধ ৮১ ঘণফুট চাপালিশ কাঠ আটক করতে সক্ষম হয়। যার সিজার মূল্য ১ লাখ ,২১ হাজার ৫শত টাকা।
এছাড়াও গত ২৬ জুলাই মারিশ্যা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার পুরাতন মারিশ্যা হতে সুবেদার মো. মোস্তাক আহমেদের নেতৃত্বে একটি টহল দল নদীতে লুকায়িত অবস্থায় বিভিন্ন ধরণের ৫শ ৭৯ ঘণফুট অবৈধ কাঠ আটক করতে সক্ষম হয়। যার সিজার মূল্য নয় লক্ষ ছিয়াশি হাজার নয়শত চৌত্রিশ টাকা।
২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, মারিশ্যা জোন দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এধরনের আভিযানিক কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে।



মন্তব্য নেওয়া বন্ধ।