বিএনপি ক্ষমতায় এলে দেশে সুশাসন প্রতিষ্ঠা করা হবে: আমীর খসরু

চট্টগ্রাম-১১ আসনের বিএনপি প্রার্থী ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে দেশে সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি দমন, বেকার সমস্যা সমাধান ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) চট্টগ্রাম নগরে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণার সময় তিনি এ কথা বলেন।

তিনি ৩০ নং ওয়ার্ড পূর্ব মাদারবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে উত্তর নালাপাড়া, দক্ষিণ নালাপাড়া, মালুম মসজিদ লেইন, দারোগা হাটসহ বিভিন্ন এলাকা ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলেন। এ সময় বিপুলসংখ্যক নেতাকর্মী, যুবসমাজ, নারী ও প্রবীণ উপস্থিত ছিলেন।

আমীর খসরু আরও বলেন, “দেশের মানুষ মুক্তিকামী। স্বাধীন জাতি হিসেবে আমরা সবসময় গর্ববোধ করি। বিদেশি নির্ভর রাজনীতি কখনো সফল হয় না। জনগণ এ ধরনের রাজনীতিকে প্রত্যাখ্যান করবে।” তিনি নির্বাচনী প্রচারণার মাধ্যমে দেশের উন্নয়ন পরিকল্পনা জনগণের কাছে তুলে ধরেছেন এবং ভোটারদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

এ সময় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলম, শওকত আজম খাজা, মনোয়ারা বেগম মনি, মহানগর বিএনপির অন্যান্য সদস্য ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলম, শওকত আজম খাজা, মনোয়ারা বেগম মনি, মহানগর বিএনপির সদস্য মোহাম্মদ সালাউদ্দিন, মশিউল আলম স্বপন, বিএনপি নেতা কাউসার হোসেন বাবু, আজিজুল ইসলাম বাদল, তসলিম উদ্দিন সহ প্রমূখ।

মন্তব্য নেওয়া বন্ধ।