মীর হেলালের সঙ্গে কৃষি ইনস্টিটিউট ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

0

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন হাটহাজারী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট ছাত্রদলের নবগঠিত কমিটির নেতারা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী (তকী) এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, চট্টগ্রাম উত্তর জেলা শাখার সদস্য আরফিন আহমেদ সাইফুল উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎকালে ছাত্রদলের নেতারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

গত ২৩ অক্টোবর চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরে হাটহাজারী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট ছাত্রদলের নবগঠিত কমিটি অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে এ এম সোহরাব হোসেনকে সভাপতি, মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক এবং সৈয়দ সোহরাব সাহলকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।

নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সোহরাব সাহল বলেন, “শিক্ষার্থীদের মধ্যে জাতীয়তাবাদী আদর্শ ছড়িয়ে দেওয়া, সংগঠনকে আরও শক্তিশালী করা এবং শিক্ষার্থীদের ন্যায্য দাবি-দাওয়া নিয়ে কাজ করাই আমাদের লক্ষ্য।”

এ সময় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।