বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের শ্রদ্ধা নিবেদন বিজয় দিবসে

৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামে বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের উদ্যোগে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টায় চট্টগ্রাম কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি শিক্ষক কৃষ্ণ শেখর দত্ত, উপদেষ্টা শিক্ষক বিজয় শংকর চৌধুরী, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিক, অর্থ সম্পাদক তপন ভট্টাচার্য এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব সজল দাশ।

বক্তারা শহিদ মিনারের সামনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, মুক্তিযুদ্ধ আমাদের গৌরবময় ইতিহাস। এক কোটি শহিদের আত্মত্যাগ এবং দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। তারা আগামী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস যথাযথভাবে তুলে ধরার আহ্বানও জানান।

মন্তব্য নেওয়া বন্ধ।