শতবর্ষী বাণিজ্য সংগঠন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন উপলক্ষে ইউনাইটেড বিজনেস ফোরামের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বিকালে নগরীর একটি বাসভবনে এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএ’র পরিচালক মোহাম্মদ আবদুস সালামের সভাপতিত্বে এই সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী।
এতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের দখলে ছিল চট্টগ্রাম চেম্বার। ওই সময়ে একক আধিপত্যের কারণে সাধারণ ব্যবসায়ীদের যেমন কোন উন্নতি হয়নি, তেমনি স্বাধীনভাবে নিজেদের কার্যক্রমও চালাতে পারেননি ব্যবসায়ীরা। এসব কারণে ব্যবসায়ীদের গণতন্ত্রণ পুনরুদ্ধারে চেম্বারের নির্বাচন এখন অত্যান্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন সুষ্ঠু হলে চেম্বারে আবারও গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসবে। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সবসময় কাজ করছে ইউনাইটেড বিজনেস ফোরাম।
বক্তারা আরও বলেন, একটি গ্রুপ নানা কৌশলে এই এতিহ্যবাহী সংগঠনের নির্বাচনকে বার বার বাধাগ্রস্ত করছে। আমরা চাই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শতবর্ষী চেম্বারকে সাধারণ ব্যবসায়ীদের হাতে ফিরিয়ে দিতে।
এ সময় উপস্থিত অর্ডিনারি গ্রুপ থেকে রাইজিং কম্পিউটারের ব্যবস্থাপনা পরিচালক মো. আমজাদ হোসাইন চৌধুরী, ইস্টার্ন অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নাসির উদ্দিন চৌধুরী, রাজা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, ইস্টিভেটর ফ্রেন্ডস সিন্ডিকেটের ব্যবস্থাপনা পরিচালক আমান উল্লা আল ছগির ছুট্ট, চুমকি অ্যাপারেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু হায়দার চৌধুরী, নিউ কর্ণফুলী ট্রেডিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিউল আলম, ফালগুনী ট্রেডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এএসএম ইসমাইল খান, টার্নিং পয়েন্টের ব্যবস্থাপনা পরিচালক আসাদ ইফতেখার, জেএসএম এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী, দি ফোর হুইলার্সের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান, স্ট্যান্ডার্ড লজিস্টিক সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম।
অ্যাসোসিয়েট গ্রুপ থেকে সাহির ট্রেডের ব্যবস্থাপনা পরিচালক সরোয়ার আলম খান, জার ট্রেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদুল হাসান, স্বদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল ইসলাম, জিকু এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মো. সেলিম নুর, পিএইচপি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আক্তার পারভেজ হিরো প্রমুখ।
উল্লেখ্য, আগামী ৪ এপ্রিল স্থগিত হওয়া চট্টগ্রাম চেম্বার নির্বাচন অনুষ্ঠিত হবে। ওইদিন আগ্রাবাদস্থ ওয়াল্ড সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ হবে। প্রেস বিজ্ঞপ্তি



মন্তব্য নেওয়া বন্ধ।