ব্যবসায়ী আবদার উদ্দীনের বিরুদ্ধে প্রচারিত সংবাদের প্রতিবাদ

সম্প্রতি ১০/১০/২৪ইং তারিখ ও ১৩/১০/২০২৪ইং তারিখ কিছু অনলাইন পোর্টাল, ফেইসবুক পেজ ও অন্যান্য বিভিন্ন ফেইসবুক পেইজ/প্রোফাইলে আমার মক্কেল জনাব আবদার উদ্দীন, পিতা- রফিক আহমেদ সহ একজন পুলিশ কর্মকর্তাকে নিয়ে প্রকাশিত মিথ্যা প্রতিবেদন আমার মক্কেলের দৃষ্টিগোচর হইয়াছে।

আমার মক্কেলের প্রদত্ত তথ্য প্রতিবেদনের বিরুদ্ধে এই মর্মে প্রতিবাদ করিতেছি যে, উক্ত প্রতিবেদনে জনাব শহীদ নূর ও ফেইসবুক পেইজের সম্পাদক কর্তৃক প্রকাশিত প্রতিবেদন সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, মানহানিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বটে। আমার মক্কেল একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তার কোন রাজনৈতিক পরিচয় বা পদ- পদবী নাই। ব্যবসায়িক লেনদেনের কারণে জনাব শহীদ নূর হইতে আমার মক্কেল টাকা পাওনা হইলে তিনি আমার মক্কেলকে ৯,৫০,০০০/- টাকার এ একটি চেক প্রদান করেন।

পরবর্তীতে ২৪/১১/২২ইং তারিখে চেকটি ডিজঅনার হওয়ায় আমার মক্কেল আমার মারফতে ২৯/১১/২২ইং তারিখে উক্ত শহীদ নূর এর বরাবরে এন, ন.আই.এ্যাক্ট এর ১৩৮ ধারায় লিগ্যাল নোটিশ প্রেরণ করায় জনাব শহীদ নূর আমার মক্কেল এর উপর ক্ষিপ্ত হয়। পরবর্তীতে নোটিশের মেয়াদের মধ্যেও টাকা না দেওয়ায় আমার মক্কেল বাধ্য হইয়া তাহার বিরুদ্ধে বিগত ১৮/০১/২৩ইং তারিখে বিজ্ঞ আদালতে বাদী হয়ে এন,আই,এ্যাক্ট এর ১৩৮ ধারা মতে মামলা দায়ের করেন। উক্ত মামলার আসামি জনাব শহীদ নূর এর পিতা মোঃ ইসমাইল চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগ এর সহ- সভাপতি ও সাবেক ভূমিমন্ত্রী জনাব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এর বিশ্বস্ত ও আস্থাভাজন হওয়ায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমার মক্কেলকে বিভিন্ন ধরনের হুমকি ধমকি দিতে থাকে। পরবর্তীতে জনাব শহীদ নূর এর পিতার প্রভাবে কোতোয়ালী থানায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় আমার মক্কেলকে পলাতক আসামি হিসাবে সম্পৃক্ত করা হয়।

ইতিমধ্যে আমার মক্কেলের দায়ের করা মামলায় আসামি জামিন লাভ করিলে মামলাটি বিচারের জন্য বিজ্ঞ ৬ষ্ঠ যুগ্ম মহানগর দায়রা জজ আদালতে দায়রা মামলা নং- ৪৫২১/২৩ হিসাবে বদলী হইয়া বর্তমানে সাক্ষী জেরার জন্য আগামী ২৭/১০/২৪ইং দিন ধার্য আছে। কিন্তু উক্ত ফেইসবুক পেইজে প্রকৃত সত্য গোপন করিয়া আদালতে বিচারাধীন বিষয় নিয়া মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করিয়া জনমনে বিভ্রান্তি সৃষ্টি করিয়াছেন। এহেন কর্মকান্ড আদালত অবমাননা সহ আমার মক্কেলের ব্যবসায়িক, সামাজিক ও পারিবারিক মান- সম্মান ক্ষুন্ন করার অপরাধের সামিল। আপনাদের এহেন কর্মকান্ড অতিসত্বর বন্ধ করিয়া নিঃশর্ত ক্ষমা প্রার্থনা সহ ভবিষ্যতে এই ধরনের কর্মকান্ড না করার নিশ্চয়তা প্রদান না করিলে উক্ত পেইজ এর এডমিন ও জড়িত সকলের বিরুদ্ধে আদালত অবমাননা এবং সাইবার অপরাধের অভিযোগসহ আমার মক্কেল যাবতীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করিতে বাধ্য থাকিবেন।

ধন্যবাদান্তে-

নুর কামাল এডভোকেট

মন্তব্য নেওয়া বন্ধ।