মিরসরাইয়ে রাতের আঁধারে প্রবাসীর ওপর হামলা

চট্টগ্রামের মিরসরাই সদর ইউনিয়নের বটতল এলাকায় দুর্বৃত্তদের হামলায় শিফন চন্দ্র দাশ (৩৫) নামে এক প্রবাসী গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে হামলার ঘটনা ঘটে।

হামলাকারীরা মুখে মাস্ক পরেছিল এবং তাদের সঙ্গে মোটরসাইকেল ছিল বলে জানা গেছে।

স্থানীয় পলাশ জানান, আহত শিফনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। শিফন রাজনীতি বা কোনো বিবাদে জড়িত নন। হামলাকারীদের হাতে দেশীয় অস্ত্র ছিল এবং ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

মিরসরাই থানার উপপরিদর্শক তোফাজ্জেল হোসেন বলেন, এই ঘটনায় থানায় এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি খোঁজখবর নেওয়া হচ্ছে। তদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য নেওয়া বন্ধ।