পাহাড়ি জনপদ রাঙ্গামাটির লংগদুতে বর্ডার গার্ড বাংলাদেশ রাজনগর ব্যাটালিয়ন ৩৭ বিজিবির উপ-শাখা সীমান্ত পরিবার কল্যাণ সমিতির (সীপকস) উদ্যোগে মানবিক কার্যক্রমের অংশ হিসেবে জোনের আওতাধীন পাহাড়ের দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন সীপকস’র সাধারণ সম্পাদিকা হাসনা হেনা।
সোমবার (৫ জানুয়ারি) রাজনগর জোন সদরে পাহাড়ি অঞ্চলে তীব্র শীতের কবলে থাকা শতাধিক শীতার্ত দুঃস্থ পাহাড়ি-বাঙালি জনসাধারণের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বিজিবির উপ-শাখা সীপকস রাজনগর জোনের সাধারণ সম্পাদিকা বক্তব্যে পিছিয়ে পড়া পার্বত্য জনগোষ্ঠীর মনোন্নয়নে এবং সুশিক্ষার নিমিত্তে শিক্ষা ব্যবস্থার উন্নতি সাধনে সারা দেশের ন্যায় রাজনগর ব্যাটালিয়নের ৩৭ বিজিবি উপ-শাখা সীমান্ত পরিবার কল্যাণ সমিতি ভবিষ্যতেও নিরলসভাবে কাজ করে যাবেন বলে জানান তিনি।



মন্তব্য নেওয়া বন্ধ।