গত কয়েকদিনের ভারী বর্ষণের ফলে কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমা অতিক্রম করে বসতবাড়িতে পানিবন্দি হয়ে আছেন রাঙামাটি লংগদু উপজেলার ৫ শতাধিক পরিবার।
বন্যায় পানিবন্দি মানুষের পাশে দাড়িয়েছে লংগদু উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন।
রবিবার দুপুরে উপজেলার মাইনী ইউনিয়নের পাঁচ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। আশ্রয় কেন্দ্রে ত্রাণ দিতে ইঞ্জিন চালিত নৌকায় বানভাসিদের বাড়ি বাড়ি গিয়ে শুকনো খাবার পৌঁছে দেন তারা।
উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন বলেন, বিএনপি সর্বদা দেশ এবং দেশের মানুষের কথা ভাবে। বর্তমানে লংগদু উপজেলাতে কাপ্তাই হ্রদের পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় আমরা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ হতে ত্রাণের ব্যবস্থা করেছি। বানভাসিদের জন্য আমাদের সেবা অব্যাহত থাকবে।
এ সময় লংগদু বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



মন্তব্য নেওয়া বন্ধ।