শীতে জুবুথুবু পাহাড়ে বিজিবি’র শীতবস্ত্র বিতরণ

মানবিক চেতনাকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাজনগর জোনের কমান্ডার লে. কর্নেল মো. শাহনেওয়াজ তাসকিন শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) বাঘাইছড়ি উপজেলার শিশকমুখে তীব্র শীতে অসহায় মানুষের কষ্ট লাঘবের জন্য ৩৭ বিজিবির উদ্যোগে এই কর্মসূচি পরিচালিত হয়।

এ সময় স্থানীয় জনগণের অংশগ্রহণে একটি জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান-কারবারী, শিক্ষক, ব্যবসায়ী, যুব প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জোন কমান্ডার লে. কর্নেল তাসকিন সভায় নির্বাচনি বিধি-বিধান, ভোটারদের অধিকার ও আইন মেনে চলার বিষয়ে দিকনির্দেশনা দেন। তিনি অংশগ্রহণকারীদের আশ্বস্ত করেন যে, কোনো ভয়-ভীতি উপেক্ষা করে তারা নির্ভয়ে ভোট দিতে পারবেন। এছাড়া তিনি মাদক, সন্ত্রাস ও গুজব থেকে বিরত থাকার পাশাপাশি সামাজিক উন্নয়ন, শিক্ষা বিস্তার, পরিবেশ রক্ষা ও পার্বত্য অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সক্রিয় অংশগ্রহণের আহবান জানান।

জোন কমান্ডার বিজিবির ভূমিকা তুলে ধরেন এবং অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।

মন্তব্য নেওয়া বন্ধ।