হাটহাজারী স্পোর্টস ক্লাব আয়োজিত ভ্যাটার্ণ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য এই আয়োজন সম্পন্ন হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— রিলায়েন্স শিপিং অ্যান্ড লজিষ্টিকস্ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ রাশেদ। টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মোহাম্মদ রাশেদের সভাপতিত্বে ও স্পোর্টস ক্লাবের সাধারণ সম্পাদক হোসেন মেহেদীর সঞ্চালনায় উদ্বোধক ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মো. আলাউদ্দিন রুমন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বাংলাদেশ সুইমিং ফেডারেশনের নির্বাহী সদস্য আসলাম মোর্শেদ, চট্টগ্রাম মাস্টার্স ক্লাবের সভাপতি ক্যাপ্টেন মো. আলাউদ্দিন আলো, জাগৃতির যুগ্ম আহ্বায়ক সাহেদুল আজম, খেলোয়াড় সমিতির সাবেক সভাপতি মো. সোহেল রানা, হাটহাজারী উপজেলা ফুটবল দলের ম্যানেজার মো. হারুন, হাটহাজারী স্পোর্টস ক্লাবের ম্যানেজার মোস্তফা কামাল রোকন, হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ইংরেজি শিক্ষক মো. তৌহিদুল ইসলাম টিপু, মো. ইউছুপ, আবদুল হালিম, ফাহিম মঞ্জু, এরফানুল হক বাদল, মো. রুবেল, মো. সাইফুল, মো. শহিদুল্লাহ, জিয়াউদ্দিন বাবলু, কৃষ্ণ দাশ, সেকান্দর প্রমূখ।
উদ্বোধনী খেলায় চিটাং মাস্টার্স ক্লাব বাংলাদেশ বয়েজকে পরাজিত করে জয় লাভ করেছে।



মন্তব্য নেওয়া বন্ধ।