চট্টগ্রাম নগরের হালিশহর থানা থেকে সরকার পতনের দিন লুট হওয়া একটি পিস্তল উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।
বুধবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উত্তরা আবাসিক এলাকার বায়তুল আমান জামে মসজিদ সংলগ্ন খালি জায়গায় ঝোপঝাড়ের মধ্য থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিক করে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ বলেন, অস্ত্রটি ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সেটি উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, গত ৫ আগস্ট হালিশহর থানা থেকে লুট হওয়া অস্ত্রের মধ্যে একটি। উদ্ধার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।



মন্তব্য নেওয়া বন্ধ।