চট্টগ্রামের আনোয়ারায় চাকরির প্রলোভন দেখিয়ে ১৪ বছরের এক কিশোরীকে বোয়ালখালীতে আটকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।
এর আগে, বৃহস্পতিবার রাতে বোয়ালখালীর কালুরঘাট আমতল নবাব আলী চৌধুরী বাড়ির একটি ভাড়া বাসা থেকে অভিযুক্ত মোহাম্মদ বাবুকে (২৬) গ্রেপ্তার করে পুলিশ এবং উদ্ধার করা হয় ১৪ বছরের কিশোরীকে।
গ্রেপ্তারকৃত বাবু রাঙামাটির বরকল উপজেলার ভুষণছড়া এলাকার মৃত হেমায়েতের পুত্র। সে পরিবার নিয়ে বোয়ালখালীর কালুরঘাট আমতল নবাব আলী চৌধুরী বাড়ির বদি সওদাগরের ভাড়া বাসায় থাকেন বলে জানান পুলিশ।
জানা গেছে, গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চট্টগ্রাম জেলার বোয়ালখালীর কালুরঘাট আমতল নবাব আলী চৌধুরী বাড়ির একটি ভাড়া বাসায় আটকে রেখে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করেন। এঘটনায় কিশোরীর মা আনোয়ারা থানায় মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার ও পুলিশ জানান, কিশোরীর এক বান্ধবীর মাধ্যমে পরিচয় হয় গ্রেপ্তারকৃত স্ত্রীর সঙ্গে। স্ত্রীর মাধ্যমে অভিযুক্ত যুবকের সঙ্গে পরিচয়ের একপর্যায়ে চাকরির ব্যবস্থা করে দেবেন বলে জানান কিশোরীকে। পরে তার কথায় ১৪ বছরের কিশোরী মঙ্গলবার (২৪ জুন) বিকেল ৩টায় উপজেলার চাতরী চৌমুহনী বাজার এলাকা থেকে দুইজনই চলে যান বোয়ালখালীতে। ওইদিন একটি ভাড়া বাসায় আটকে একাধিকবার ধর্ষণ করে বলেও এজাহারে উল্লেখ করেন। পরবর্তীতে ঘটনাটি কিশোরী মুঠোফোনে তাঁর পরিবারকে জানানোর পর থানা পুলিশের সহায়তা নেন পরিবারটি।
ঘটনাটি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীরা বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তার করে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। উদ্ধার কিশোরীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।



মন্তব্য নেওয়া বন্ধ।