খাগড়াছড়িতে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে মাঠে সেনাবাহিনী ও প্রশাসন

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় জ্বালানী তেলের কৃত্রিম সংকট ঠেকাতে মাঠে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন।

শুক্রবার দুপুরে দীঘিনালা উপজেলার বিভিন্ন পাম্পিং পয়েন্ট ও ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়।

দীঘিনালা জোন ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে জ্বালানী তেল ব্যবসায়ীদের অবৈধভাবে তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরি না করতে সতর্ক করা হয়। এ সময় বাজারে স্বাভাবিক সরবরাহ বজায় রাখার নির্দেশনাও দেওয়া হয়।

অভিযান চলাকালে দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার তানজিল পারভেজ ও দীঘিনালা জোনের ক্যাপ্টেন আব্দুল্লাহ আল আজমী উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানী তেল নিয়ে কোনো ধরনের অনিয়ম বা কৃত্রিম সংকট সৃষ্টি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য নেওয়া বন্ধ।