চট্টগ্রাম মেডিকেল ট্রাভেল প্রফেশনালদের সংগঠন চট্টগ্রাম মেডিকেল ট্রাভেল ফোরামের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আবদুল আলিম রাজু এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আলাউদ্দিন মানিক।
গত ১০ জানুয়ারি সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম নগরীর জিইসি মোড়স্থ একটি অভিজাত হোটেলে উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সংগঠনের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন হয়। এতে নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করেন সালাউদ্দিন সুমন।
সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী ৭ জানুয়ারি মনোনয়ন ফরম উত্তোলনের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম শুরু হয় এবং ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশনার সালাউদ্দিন সুমন ফলাফল ঘোষণা করেন।
নবনির্বাচিত নেতৃত্ব ২০২৬–২০২৮ মেয়াদে চট্টগ্রামের মেডিকেল ট্রাভেল খাতের উন্নয়ন, সমন্বয় ও আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
নবনির্বাচিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নুরুল আনোয়ার জীবন ও মোহাম্মদ ইমরান। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সোহরাব উদ্দিন মাহামুদ এবং মোঃ সাইদ হোসেন। কোষাধ্যক্ষ ও অফিস সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রেশমা সুলতানা। সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন নিলয় বসাক এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আলিফ রহমান অখিল।
কল্যাণ ও প্রকাশনা সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন গোলাম মোস্তফা। আইন ও প্রশিক্ষণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন দিদারুল আফসার। গবেষণা ও উন্নয়ন সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন নাসির উদ্দিন বিপ্লব। আন্তর্জাতিক সম্পর্ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মহিউদ্দিন জালাল চৌধুরী। দেশীয় স্বাস্থ্য সেবা সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জিয়াউল হক এবং ভ্রমণ ও ট্যুরিজম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মীর মোহাম্মদ ফয়সাল।



মন্তব্য নেওয়া বন্ধ।