রাঙ্গুনিয়া যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আবারও মো. রাসেল (২৫) নামে এক দিনমজুরকে প্রকাশ্যে গুলি করে খুন করেছে কিছু সন্ত্রাসীরা। মো. রাসেল পদুয়া ইউনিয়নের মোবারক আলী টিলা এলাকার এলাকার মোহাম্মদ আলীর ছেলে। তিনি বছর খানেক আগে প্রবাস থেকে আসেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে শেষে উপজেলার ১০নং পদুয়া ইউনিয়নের মোবারক আলী টিলা নামক এলাকায় বিকালে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোবারক আলী টিলা এলাকায় বৃহস্পতিবার বিকালে একদল সন্ত্রাসী তাকে প্রকাশ্যে একাধিক গুলি করে এবং কুপিয়ে হত্যা করে পাশের ধানের জমিতে ফেলে চলে যায়। তার লাশ দীর্ঘ সময় ধরে মাটিতে পড়ে ছিল। পরে এলাকাবাসী আসলে দেখে মৃত রাসেলের লাশ পড়ে আছে।

এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম জানান, তার শরীরে একাধিক শর্টগানের গুলির চিহ্ন এবং একাধিক ধারালো অস্ত্রের সাহায্যে কুপিয়ে যখম করার চিহ্ন রয়েছে। তার লাশটি উদ্ধার করা হয়েছে। তদন্ত করে এই ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য নেওয়া বন্ধ।