সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উপহার দিলো চবি ছাত্রদল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আশেপাশে বিভিন্ন কলোনীতে বসবাসরত সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল। শনিবার (২৯ মার্চ) শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়ের উদ্যোগে এসব সামগ্র বিতরণ করা হয়।

এদিন সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিয়ে কাজ করা সংগঠন পথের পাঁচালীর সহায়তায় ভাসমান স্কুলের প্রথম থেকে সপ্তম শ্রেণির ৫৪ জন সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ঈদের উপহার বিতরণ করা হয়। পাশাপাশি এ কার্যক্রমে এবং চবি ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

চবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, আমরা বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয়ে জুলাই বিপ্লব করেছি এবং দেশের সর্বস্তরের বৈষম্যহীন সমাজ গড়াই আমাদের লক্ষ্যে। সে হিসেবে সমাজের অবহেলিত পথ শিশুরা যাতে অন্যান্যদের মত ঈদ উদযাপন করতে পারে সেই প্রচেষ্টায় আজকের ঈদ উপহার বিতরণ। এই যে সুবিধাবঞ্চিত শিশু তারা যদি সমাজ,দেশ থেকে প্রয়োজনীয় সুবিধা পায় তাহলে তারাও একদিন দেশের সম্পদ হিসেবে গড়ে উঠবে আমাদের বিশ্বাস।

মন্তব্য নেওয়া বন্ধ।