রাঙামাটির কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমনে মংখ্যাইচিং মারমা প্রকাশ মাস্টার (৫০) নামে একজন নিহত হয়েছে।
রোববার (১২ এপ্রিল) সন্ধা ৭টার দিকে উপজেলার ৩নং চিৎমরম ইউনিয়নের ৭ নং ওয়ার্ড এলাকাধীন চাকুয়া পাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে। নিহত মংখ্যাইচিং মারমা চিৎমরম বড় পাড়া এলাকার বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাপ্তাই রেঞ্জ অফিসার ওমর ফারুক স্বাধীন। তিনি জানান, হাতির আক্রমণে একটি মর্মান্তিক নিহতের ঘটনা ঘটেছে৷ তবে এক্ষেত্রে ক্ষতিগ্রস্ত পরিবার আবেদন করলে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ পাবে।
কিন্তু বনের হাতির ওপর কেউ যেন কোনভাবে আক্রমন না করে এজন্য তিনি অনুরোধ জানান। বন্যহাতি দেখলে দ্রুত বনবিভাগকে খবর দিতেও অবগত করেন তিনি।
এদিকে চন্দ্রঘোনা থানার ওসি মো. শাকের জানান, ঘটনার খবর পাওয়া গেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।


