চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেফতার

0

চট্টগ্রাম নগরীর শীর্ষ ছিনতাইকারী হিসেবে পরিচিত শাফায়েতকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার দিবাগত রাত ২টার দিকে হালিশহর থানার এসআই জাহিদের নেতৃত্বে একটি অভিযান চালিয়ে ছোটপুল এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শাফায়েত দীর্ঘদিন ধরে আগ্রাবাদ এক্সেস রোডসহ আশপাশের এলাকায় ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে একটি সংঘবদ্ধ চক্রের সঙ্গে কাজ করার অভিযোগও রয়েছে। ওই চক্রটি ভ্যানচালক, গার্মেন্টস কর্মী ও অফিসগামী মানুষকে টার্গেট করত বলে অভিযোগ রয়েছে।

একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে আগ্রাবাদ এক্সেস রোড ও আশপাশ এলাকায় সক্রিয় একাধিক ছিনতাইকারীর নাম উঠে আসে, যার মধ্যে শাফায়েতকে শীর্ষ হিসেবে চিহ্নিত করা হয়।

হালিশহর থানার পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।