৩ মাসের শিশুকে ৫০ হাজার টাকায় বিক্রি করলেন মাদকাসক্ত বাবা!

মাদকের টাকা জোগাড় করতে মাত্র ৫০ হাজার টাকায় তিনমাস বয়সী নিজ কন্যা শিশুকে বিক্রি করে দিয়েছিলেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার মিরাজ হোসেন (২৮) নামে এক যুবক। পরে পুলিশের বদান্যতায় শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেয়া হয়। একইসাথে মিরাজকে গ্রেপ্তার করে শনিবার (৯ আগস্ট) নারী নির্যাতন আইনের মামলায় চট্টগ্রাম আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তার মিরাজ উপজেলা সদরের জুনাবীর পাড়ায় একটি ভাড়া বাসায় বসবাস করেন।

পুলিশ জানায়, শুক্রবার (৮ আগস্ট) রাতে উপজেলার আধুনগর মছদিয়া এলাকা হতে শিশুটিকে উদ্ধার করা হয়। এরআগে মিরাজ মাদকের টাকা জোগাড় করতে নিজের তিনমাস বয়সী কন্যা শিশুটিকে এক ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছিলেন। বিষয়টি স্থানীয়রা বুঝতে পারলে পুলিশে খবর দেয়। পরবর্তীতে শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেয়া হয়।

শিশুটির মা জানান, তার স্বামী একজন মাদকাসক্ত। তিনি সন্তানসম্ভবা হওয়ার পর থেকেই তাকে বিক্রি করে দেওয়ার হুমকি দিয়ে আসছিলেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেয়া হয়েছে। এবং মিরাজকে নারী নির্যাতন আইনের মামলায় চট্টগ্রাম আদালতে পাঠানো হয়।

মন্তব্য নেওয়া বন্ধ।