চট্টগ্রামের সন্ত্রাসী বগার চার সহযোগী গ্রেপ্তার

0

চট্টগ্রাম নগরীর খুলশীর জালালাবাদ এলাকা থেকে পলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ওয়াকিল হোসেন বগার চার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমিদস্যুতা, পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগে একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জসিম উদ্দিন (৩৭), আলম (৪০), মো. কাশেম (৩৫) ও মো. মোস্তাক হোসেন ওরফে রানা (২৫)। তাদের মধ্যে জসিম উদ্দিনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সদস্য হওয়ার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

খুলশী থানা পুলিশ জানায়, গত রাত ১২টা ৪৫ মিনিট থেকে রাত ২টা ৩০ মিনিট পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, তদন্তাধীন বিভিন্ন মামলায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। কোনো মামলায় জামিনে থাকলেও অন্য মামলায় আইনি প্রক্রিয়ার কারণে তাদের আদালতে পাঠানো হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।