অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন-সংরক্ষণ, ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

0

মূল্যতালিকা প্রদর্শন না করা, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে চট্টগ্রাম নগরের সাত প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (৮ নভেম্বর) নগরের ফলমন্ডি ও কোতোয়ালী মোড় এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এসব জরিমানা করা হয়।

অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, কোতোয়ালী মোড় এলাকায় অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের অভিযোগে দারুল আমান হোটেলকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মূল্যতালিকা প্রদর্শন না করায় ফারুকের ফলের দোকানকে ১ হাজার, সোহেলের ফলের দোকানকে ২ হাজার এবং ফলমন্ডি এলাকার আবুল বাশারের ফলের দোকানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া ইয়াকুব আলী ফল বিতানকে ৩ হাজার টাকা এবং যথাযথভাবে ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করায় শাহ মোহসেন আউলিয়া ফার্মকে ৬ হাজার ও মেহেদী এন্টারপ্রাইজকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।