আনোয়ারায় ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

0

চট্টগ্রামের আনোয়ারায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দিদারুল আলম উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে জুঁইদন্ডী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আনোয়ারা থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলমগীর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দিদারুল আলমকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, দিদারুল আলম জুঁইদন্ডী এলাকার আবদুর রহমানের ছেলে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।