আমিরাতের দুই বাংলাদেশি শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির ফল সন্তোষজনক

0

ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অবস্থিত দুটি বাংলাদেশি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সন্তোষজনক ফলাফল অর্জন করেছে। প্রতিষ্ঠান দুটি হলো শেখ খলিফা বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ এবং বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ।

আবুধাবির শেখ খলিফা বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার ১৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। প্রতিষ্ঠানটির পাসের হার শতভাগ। উত্তীর্ণদের মধ্যে ১১ জন জিপিএ-৫, তিনজন জিপিএ-৪ এবং একজন জিপিএ-৩.৫ পেয়েছে।

অন্যদিকে, বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৬ জন। প্রতিষ্ঠানটির পাসের হার ৮৮ দশমিক ৮৯ শতাংশ। এ প্রতিষ্ঠানের ছয়জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

দুই শিক্ষাপ্রতিষ্ঠানের এ ফলাফলে প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট মহলে সন্তোষ প্রকাশ পেয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।