আমিরাতে প্রবাসী বৌদ্ধদের অংশগ্রহণে মহাসমারোহে কঠিন চীবর দান উদ্‌যাপিত

0

সংযুক্ত আরব আমিরাতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম শ্রেষ্ঠ ধর্মীয় উৎসব ‘কঠিন চীবর দান’। আমিরাতে বাংলাদেশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের উদ্যোগে এটি ছিল সপ্তম দানোত্তম কঠিন চীবর দান।

শুক্রবার (৩০ অক্টোবর) আজমানের উইনার্স স্পোর্টস ক্লাবে আয়োজিত এই মহা পুণ্যদায়ক অনুষ্ঠানে সংগঠেনর সভাপতি জনি বড়ুয়া সভাপতিত্বে সাধারণ সম্পাদক রনি বড়ুয়া’র সঞ্চালনায় অতিথি হিসেবে ছিলেন, ডক্টর ভদন্ত জ্ঞানদীপ মহাথের,ভদন্ত ধর্মরত্ন মহাথের ,ভদন্ত ভদ্ধীয় মহাথের,ভদন্ত মৈত্রী পাল মহাথের,ভদন্ত চন্দ্রাতন থের ,ভদন্ত শিবলী ভান্তে , প্রকৌশলী আশীষ বড়ুয়া,অসীম তালুকদার ,সুপাযন বড়ুয়া ,ব্যবসায়ী টিপু বড়ুয়া টেনিশন বড়ুয়া, বাবলু বড়ুয়া, সহ অসংখ্য বাংলাদেশি বৌদ্ধ ধর্মাবলম্বীরা।

এছাড়াও আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন প্রবাসী বৌদ্ধ পরিবারের সদস্য ও পুণ্যার্থীরা। বাংলাদেশ, ভারত ও নেপাল থেকে আগত ভিক্ষু সংঘের সান্নিধ্যে দিনব্যাপী এ উৎসবের সূচনা হয়।
দিনব্যাপী ধর্মীয় নানা আনুষ্ঠানিকতার মধ্যে ছিল,বুদ্ধ পূজা, পিন্ডদান, সূত্রপাঠ এবং সমবেত প্রার্থনা। এসময় অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। সফলভাবে এই মহাআয়োজন সম্পন্ন হওয়ায় আয়োজকদের পক্ষ থেকে আমিরাত সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

বৌদ্ধ ধর্মে কঠিন চীবর দানকে ‘সকল দানের সেরা দান’ হিসেবে গণ্য করা হয়। প্রবাসের মাটিতে নিজ সংস্কৃতি ও ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে এমন একটি আয়োজন করতে পেরে গভীর সন্তুষ্টি প্রকাশ করেন আয়োজক ও স্থানীয় প্রবাসীরা। দিনশেষে বিশ্বশান্তি ও সকল প্রবাসীর কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।