সংযুক্ত আরব আমিরাতে স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সিকদার পাড়ার রফিক সিকদার। তিনি মৃত নাবির হোসাইন সিকদারের ছোট ছেলে। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মঙ্গলবার (১৯ মে) বিকেল ৩টা ৩০ মিনিটের দিকে হঠাৎ স্ট্রোকে তিনি মারা যান বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, রফিক সিকদার দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় ধরে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ প্রদেশের রোলা বাজার এলাকার একটি কাপড়ের দোকানে কর্মরত ছিলেন। গত ১৭ মে কর্মস্থলে হঠাৎ অচেতন হয়ে পড়লে তাকে দ্রুত শারজাহর এনএমসি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরবর্তীতে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তিনি স্ত্রীসহ দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক ছিলেন।
বর্তমানে মরহুমের মরদেহ শারজাহ এনএমসি হাসপাতালের হিমাগারে রাখা আছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে মরদেহ দেশে পাঠানো হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।


