এসএসসি পরীক্ষার্থীদের জন্য ফ্রি গাড়ি সার্ভিস

0

চট্টগ্রামের আনোয়ারার চাতরী ইউনিয়নের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের জন্য ফ্রি গাড়ি সার্ভিসের ব্যবস্থা করে দিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী যুবদল নেতা অ্যাডভোকেট নুরুল কবির রানা।

মঙ্গলবার থেকে শুরু হওয়া এসএসসি ও সমমান পরীক্ষা কেন্দ্র যাতায়াতের সুবিধার্থে কৈনপুরা উচ্চ বিদ্যালয়, চাতরী ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং সিংহরা রামকানাই উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এ সুবিধার পদক্ষেপ নেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে এড. নুরুল কবির রানা বলেন, পরীক্ষার্থীদের মানসিক চাপমুক্ত এবং সঠিক সময়ে নিরাপদে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর জন্য এ উদ্যোগ।

এছাড়াও আমার ইউনিয়নের কোনো শিক্ষার্থী যেন আর্থিক সীমাবদ্ধতার কারণে শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়ে পিছিয়ে না পড়ে—সে বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করব নিজ উদ্যোগে।’ তাঁর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের অভিভাবকরা।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।