চট্টগ্রামের কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার দেয়ালে ধাক্কা দিলে টানেলের শোভাবর্ধনকারী বোর্ডের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
টানেলে দায়িত্বরত কর্মকর্তারা জানান, আনোয়ারা প্রান্ত থেকে পতেঙ্গামুখী একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে টানেলের ভেতরে একপাশের দেয়ালে ধাক্কা দেয়। পরে গাড়িটি দেয়াল ঘেঁষে কিছু দূর এগিয়ে যায়। এতে প্রায় ১৫ ফুট দীর্ঘ ডেকোরেটিভ বোর্ড ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গাড়িটি জব্দ করে। কর্ণফুলী টানেলের টোল ইনচার্জ লে. কর্নেল মুহাম্মদ ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


