ফিলিস্তিনে গাজায় ইসরাইলের বাহিনীর চলমান ধ্বংসযজ্ঞের প্রতিবাদে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে খাগড়াছড়ির দীঘিনালার সর্বস্তরে মুসলিম তৌহিদী জনতা।
সোমবার (৭ এপ্রিল) সকালে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনির চলমান হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বোয়ালখালী বাজার মসজিদ থেকে শুরু হয়ে দীঘিনালা কলেজ গেইটে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেয় হাজারো ধর্মপ্রাণ মুসলিম উম্মা।
দীঘিনালা কেন্দ্রীয় জামিয়া মসজিদের ইমাম মাওলানা জামিল সাহেবের সভাপতিত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এদিকে দীঘিনালার প্রতিটি গ্রামের মসজিদ থেকে ইমামদের নেতৃত্বে মুসল্লী নিয়ে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে। বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেয় ছাত্রনেতা মো. জাহিদ, ইসলামী যুবনেতা মো. আশরাফুল।
অন্যদিকে সমাবেশে বক্তারা সারা বিশ্বের মুসলমানকে এক হয়ে ফিলিস্তিনের মুসলমানদের পাশে দাঁড়ানোর আহ্বান জানায়। সেইসাথে ইসরাইলি সকল পণ্য বয়কটের ডাক দেয়



মন্তব্য নেওয়া বন্ধ।