খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার বাইন্যাছড়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৫ থেকে ১৬ লাখ টাকা মূল্যের অবৈধ গোল কাঠ ও বাঁশ জব্দ করেছে সেনাবাহিনী।
বুধবার (১৮ আগস্ট) রাত ১১টার দিকে লক্ষীছড়া জোনের তত্ত্বাবধানে বাইন্যাছড়া আর্মি ক্যাম্পের একটি টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্যাম্পের উত্তর-পূর্ব দিকে ধুরুং খালে অভিযান চালায়।
অভিযানে পাচারের উদ্দেশ্যে মজুত করে রাখা মালিকবিহীন অবস্থায় বিভিন্ন প্রজাতির ২৫০ পিস গোল কাঠ ও ৪০০টি বাঁশ উদ্ধার করা হয়। জব্দ করা কাঠ ও বাঁশের আনুমানিক সিজার মূল্য ১৫ থেকে ১৬ লাখ টাকা।
পরে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য জব্দকৃত কাঠ ও বাঁশ চট্টগ্রাম উত্তর বন বিভাগের সংশ্লিষ্ট ফরেস্টারের কাছে হস্তান্তর করা হয়েছে।


