চট্টগ্রামে বাসের ধাক্কায় গার্মেন্টস শ্রমিক নিহত

0

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার বালুছড়া এলাকায় বাসের ধাক্কায় অরুন দাশ (৫৯) নামে এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন।

রোববার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত অরুন দাশ বালুছড়া জালালাবাদ এলাকার বাসিন্দা। তিনি গার্মেন্টসে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, ভিজুয়াল গার্মেন্টসের সামনে পৌঁছালে ৩ নম্বর রুটের একটি বাস তাকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার পর চিকিৎসক অরুন দাশকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।