চট্টগ্রামে সন্ত্রাসী ‘বগা’কে ধরতে অভিযান, গ্রেফতার করতে পারেনি পুলিশ

0

চট্টগ্রামের তালিকাভুক্ত সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে ‘বগা’কে গ্রেফতার করতে নগর ভবনে অভিযান চালিয়েছে পুলিশ। তবে অভিযানে তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৯টার দিকে নগর ভবনের আশপাশে অবস্থান নেয় পুলিশ। ওয়াকিল হোসেন চট্টগ্রাম সিটি করপোরেশন কার্যালয়ে অবস্থান করছেন—এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

পুলিশের দাবি, খুলশী ও আশপাশের এলাকায় ওয়াকিল হোসেন শীর্ষ সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের অন্যতম নিয়ন্ত্রক হিসেবে পরিচিত। পুলিশের ওপর হামলা, চাঁদাবাজি ও মাদকসহ তার বিরুদ্ধে অন্তত ১৭টি মামলা রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।