চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার পুনঃনিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিবর্তিত ফলাফলের তালিকা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের নোটিশ বিভাগে সংযুক্তি হিসেবে প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে ওই তালিকা থেকে ফলাফলের পরিবর্তন সম্পর্কে জানতে পারবেন।
যেসব শিক্ষার্থীর ফলাফলে কোনো পরিবর্তন আসেনি, তাদের রোল নম্বর প্রকাশিত তালিকায় থাকবে না। পরিবর্তিত ফলাফল জানতে বোর্ডের ওয়েবসাইটে থাকা ‘HSC Result 2026 – Individual’ লিংকে প্রবেশ করে রোল নম্বর ব্যবহার করতে হবে।
ফলাফল দেখতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।


