দুবাইয়ের স্বনামধন্য আবাসন কোম্পানি আজিজি ডেভেলপমেন্টস’র এক্সক্লুসিভ চ্যানেল পার্টনার ডেজার্ট রাইজ রিয়েল এস্টেট এবং রোভার সাইবারের উদ্যোগে আগামী রবিবার (১৭ মে) অনুষ্ঠিত হতে যাচ্ছে গালা নাইট ও আন্তর্জাতিক রিয়েল এস্টেট সেলস এক্সিবিশন।
দুবাইয়ের ক্রাউন প্লাজা হোটেলে আয়োজিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানে থাকবে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। এতে অংশ নেওয়ার কথা রয়েছে বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান ও নুসরাত ফারিয়ার।
আয়োজক ডেজার্ট রাইজ রিয়েল এস্টেট এবং রোভার সাইবারের প্রতিষ্ঠাতা ও সিইও রিয়াজুল ইসলাম ফিহান জানান, রিয়েল এস্টেট খাতে দুই দশকের অভিজ্ঞতায় তিনি দুবাইয়ের ধারাবাহিক উন্নয়ন প্রত্যক্ষ করেছেন। তিনি বলেন, প্রবাসীদের স্থায়ী বসবাসের স্বপ্ন বাস্তবায়নে প্রতিষ্ঠানটি একটি শক্তিশালী ও সুসংগঠিত কমিউনিটি গড়ে তুলছে এবং সহজ কিস্তি পরিকল্পনার মাধ্যমে আবাসনের সুযোগ তৈরি করছে।
তিনি আরও জানান, ফিনটেক, ব্লকচেইন, টোকেনাইজেশন ও মেটাভার্স প্রযুক্তির সমন্বয়ে ভবিষ্যতমুখী বিনিয়োগ পরিবেশ গড়ে তুলতে কাজ চলছে। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক উত্তেজনা সত্ত্বেও দুবাইয়ের রিয়েল এস্টেট খাতে বিনিয়োগ সম্ভাবনা এখনো শক্তিশালী বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানকে কেন্দ্র করে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ এ উপস্থিত ছিলেন আজিজি ডেভেলপমেন্টস’র রিজিওনাল ডিরেক্টর নোমান শাহ, সেলস ডিরেক্টর মাহেশ ধুলি, সেলস অফিসার বিশাল রানা, ডেজার্ট রাইজ রিয়েল এস্টেটের কনসালট্যান্ট সানজিদা ইয়াসমিন, ইনভেন্টরি এক্সিকিউটিভ মারিয়া আইয়ুব, কনসালট্যান্ট জাহিদ হাসান, জিমি জোসেফ, দিল নাকে, জিজিন মাসুদসহ বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিরা।
আয়োজকরা আশা করছেন, এ আয়োজন দুবাইয়ের রিয়েল এস্টেট খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।


