নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯৬ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি গত শনিবার (৭ মার্চ) নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বয়েজ অফ ৯৬ গ্রুপের আহ্বায়ক মো. মোবারক উল্লাহ মাসুম। জানুয়ারিতে বন্ধু আশফাকুজ্জামান চৌধুরী পিপলু’র মৃত্যুতে শোক প্রকাশের পাশাপাশি সকলের জন্য মুনাজাত পরিচালনা করেন মোহাম্মদ মাহাবুবুল হক।
পরিচালনা কমিটির সদস্যরা—মোঃ মাঈনুল হক জিলানি, শরীফ আহমেদ খান, মোঃ আলী মাসুদ, মুহাম্মদ সাজেদুল হক—বলেন, ইফতার মাহফিলটি বন্ধুদের মধ্যে ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার এবং একসাথে কাজ করার একটি মহতী উদ্যোগ।



মন্তব্য নেওয়া বন্ধ।