নিজ অর্থে রাস্তা সংস্কার করলেন বড়উঠানের চেয়ারম্যান প্রার্থী শামীম

0

চট্টগ্রামের কর্ণফুলীর বড়উঠানে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করছেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও বড়উঠান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী জাহেদুল ইসলাম শামীম।

বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর ৪ নম্বর ওয়ার্ড এলাকার ভেঙে যাওয়া সড়কের বিভিন্ন স্থানে ইটের কংক্রিট দিয়ে তিনি সংস্কার করছেন।

জনগুরুত্বপূর্ণ ওই রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কার না করায় পানি ও কাদা জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে এলাকাবাসীকে প্রতিনিয়ত চলাচলে দুর্ভোগ পোহাতে হয়।

যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও বড়উঠান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী জাহেদুল ইসলাম শামীম বলেন, ‘দীর্ঘদিন ধরে এই সড়কের বিভিন্ন অংশে খুব খারাপ অবস্থা। এলাকার মানুষের চলাচল করতে অনেক কষ্ট হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে দুর্ভোগের শেষ থাকে না। তাই নিজের ব্যক্তিগত অর্থ দিয়ে সড়ক সংস্কার করে দিয়েছি। এ উন্নয়ন কাজ অব্যাহত থাকবে।’

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।