চট্টগ্রাম-১ মিরসরাই আসনের বিএনপির মনোনীত প্রার্থী নুরুল আমিন বলেছেন, এবারের নির্বাচনে ভোটে তরুণদের আগ্রহ বেশি। তরুণরা বেকার, কাজ-চাকরির অভাবে শিক্ষার সুযোগ সীমিত। দলের নেতা তারেক রহমান তরুণদের প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে মানবসম্পদ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) ধুম ইউনিয়নের নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পরে এই নির্বাচন জনগণের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। ১৬ বছরের দুঃশাসনের পর আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে মানবিক, শান্তিপূর্ণ ও উন্নত মিরসরাই গড়ে তোলার অঙ্গীকার করেন। সমাবেশে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



মন্তব্য নেওয়া বন্ধ।