মিরসরাইয়ে বিস্কুট কারখানার গার্ডরুমে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

0

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি বিস্কুট কারখানার গার্ডরুম থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (আনুমানিক ৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মিরসরাই ফিলিং স্টেশনের দক্ষিণে অবস্থিত কারখানার গার্ডরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গার্ডরুমে অর্ধবসা অবস্থায় ওই ব্যক্তির মরদেহ দেখতে পান স্থানীয়রা। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়দের ধারণা, তাকে অন্য কোথাও হত্যা করে মরদেহ সেখানে ফেলে রাখা হতে পারে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মোহাম্মদ ইব্রাহীম। এ সময় পুলিশ নিহত ব্যক্তির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।