পানির এটিএম বুথ বাড়াবে চট্টগ্রাম ওয়াসা

0

চট্টগ্রাম ওয়াসা নগরবাসীর জন্য আরো সহজলভ্য ও মানসম্মত পানি সেবা নিশ্চিত করার জন্য পানির এটিএম বুথ বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে ২০ থেকে ৩০টি পানির এটিএম বুথ স্থাপনের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো: জানে আলম।

তিনি বলেন, এটিএম বুথের মাধ্যমে জনগণকে স্বল্পমূল্যে সুপেয় পানি প্রদান করাই হলো এর মূল লক্ষ্য। নিন্ম আয়ের জনগোষ্ঠী অধ্যুষিত এলাকা এবং জনগণের চাহিদার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকাগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে পানির এটিএম বুথ স্থাপন করা হবে।

চট্টগ্রাম ওয়াসা বিভিন্ন উন্নয়ন সংস্থা ও আর্ন্তজাতিক এনজিও সংস্থার মাধ্যমে এই এটিএম বুথ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে বর্তমানে ওয়াটার এইড এবং চট্টগ্রাম ওয়াসার যৌথ উদ্যোগে পানির এটিএম বুথ স্থাপন কার্যক্রম পরিচালনা করা হবে। এটিএম বুথগুলো ওয়াসার পানি সংগ্রহ করে ইউভি সিস্টেমে ফ্লিটার করে স্বল্পমূল্যে সুপেয় পানি জনগণকে সরবরাহ করে থাকে।

এ বিষয়ে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো: জানে আলম বলেন, পথচারী থেকে শুরু করে সকল জনগণ এটিএম বুথের মাধ্যমে সুপেয় পানি পান ও সংগ্রহ করতে পারে বিধায় অধিকাংশ এলাকা থেকে এই বুথ স্থাপনের জন্য অনুরোধ করা হচ্ছে।

জনগণের চাহিদা ও সুপেয় পানি সরবরাহের স্বার্থে চট্টগ্রাম ওয়াসা বিভিন্ন উন্নয়ন সংস্থা ও এনজিও এর সাথে যৌথ উদ্যোগে এটিএম বুথ স্থাপন করার কাজ হাতে নিয়েছে। মূলত সুপেয় পানি সরবরাহ জনগণের দোরগোড়ায় পৌঁছানো এবং সেবা সহজীকরণই হলো সংস্থার মূল উদ্দেশ্যে। এবিষয়ে চট্টগ্রাম ওয়াসা নগরবাসীর সহযোগতিা কামনা করছে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।