বোয়ালখালীতে আগুনে পুড়লো ৫ বসতঘর

চট্টগ্রামের বোয়ালখালীতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৫টি বসতঘর। শনিবার (২৩ নভেম্বর) ভোররাত ৩টার দিকে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খুইল্ল্যা মিয়া চৌধুরী বাড়িতে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় ইউপি সদস্য মো.আব্বাস উদ্দিন বলেন, আগুন লাগার বিষয়টি আঁচ করতে পেরে পরিবারগুলোর সদস্যরা ঘর থেকে বের হতে পেরেছে। ঘরের কোনো মালামাল রক্ষা করতে পারেনি। আগুনে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে রক্ষা করা গেছে ১০ লাখ টাকার সম্পদ।

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনে দায়িত্বরত কর্মকর্তা মো.সাইদুর রহমান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে টিনশেড মাটির ৫টি বসতঘর পুড়ে গেছে। খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মন্তব্য নেওয়া বন্ধ।