রাঙামাটির লংগদু উপজেলার ভাসাইন্যাদম এলাকায় দীর্ঘদিন ধরে অসুস্থ বুনো হাতিটি চিকিৎসাধীন অবস্থায় ১৫ দিন পর মারা গেছে।
রোববার (২৬ এপ্রিল) এমন তথ্য নিশ্চিত করেছে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ আবু সালেহ।
তিনি জানান, শনিবার দিনগত রাতে বা রোববার সকালের দিকে হাতিটি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এর আগে গত ১০ এপ্রিল পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ভেটেরিনারি সার্জারি বিভাগের অধ্যাপক ড. বিবেক চন্দ্র সূত্রধর নেতৃত্বে ডুলাহাজারা সাফারি পার্ক এবং সিভাসুর একটি যৌথ বিশেষজ্ঞ দল সফলভাবে অসুস্থ বন্যহাতিটিকে উদ্ধার করে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে আসছিল।


