মিরসরাইয়ে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে অসহায়দের মাঝে খাবার বিতরণ

বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের মিরসরাইয়ে দোয়া মাহফিল শেষে দুপুরের খাবার বিতরণ করেছে বারইয়ারহাট পৌরসভা বিএনপি। শনিবার (৩১ মে) দুপুর ২টার দিকে উপজেলার বারইয়ারহাট পৌরসভা এলাকার অসহায়-দুস্থদের মাঝে ট্রাকে করে এই খাবার বিতরণ করা হয়।

এ সময় সময় উপস্থিত ছিলেন, মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপি সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম লিটন, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সোহাগ, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন, ছাত্রদল নেতা নাঈম সরকারসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।

এরআগে গতকাল শুক্রবার বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন মসজিদে দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করে।

মন্তব্য নেওয়া বন্ধ।