মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় কিশোর নিহত

0

চট্টগ্রামের মিরসরাইয়ে পাহাড় কাটার সময় মাটি চাপা পড়ে সামেয় চৌধুরী (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে। নিহত সায়েম উপজেলার করেরহাট ইউনিয়নের ঘেরামারা বড়থলি এলাকার মৃত বশির আহম্মদের ছেলে।

বুধবার রাত ১০টায় করেরহাট ইউনিয়নের ঘেরামারা বড়থলি এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় সোহেল রানা (১০) নামে আরো এক কিশোর আহত হয়।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম উত্তর বন বিভাগ করেরহাট রেঞ্জের এসিএফ মাহদি হাসান বলেন, রাতে পাহাড় কাটার কথা শুনে আমাদের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। মূলতঃ যারা রিজার্ভ ফরেস্টের জমি ক্রয় বিক্রয়ের সাথে জড়িত তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। নূর উদ্দিন ও মহিউদ্দিনের বিরুদ্ধে আমরা মামলা দায়ের করছি।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম বলেন, মাটি চাপা পড়ে কিশোর মৃত্যুর ঘটনায় আমাদের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবিষয়ে এখনো কোন মামলা দায়ের হয়নি।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।