মিরসরাইয়ে বেড়াতে এসে পানিতে পড়ে শিশুর মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে বেড়াতে এসে মো. মাহিন হোসেন (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে মিরসরাই সদর ইউনিয়নের মান্দারবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের মামা ফিরোজ হোসেন জানান, ২০ সালের দিকে মাহিনের মায়ের মৃত্যু হয়। সেই থেকে মামা-নানাদের আদরে বড় হয়ে উঠতেছে। দুপুর থেকে নিখোঁজ ছিলো। পরে বাড়ির পাশে একটি পুকুরে ভাঁসতে দেখে স্থানীয়রা মাহিনকে পানি থেকে তুলে। হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে।

সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) নাদিম হায়দার চৌধুরী জানান, শিশু মাহিমের খোঁজ খবর নিতে হাসপাতালে পুলিশ টিম গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। পরে বিস্তারিত জানা যাবে।

মন্তব্য নেওয়া বন্ধ।