চট্টগ্রামের আনোয়ারায় ওয়ারেন্টভুক্ত আসামি মোহাম্মদ আলী প্রকাশ মহিবুল্লাহকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) দুপুরে উপজেলার চাতরী ইউনিয়নের রুদুরা এলাকার আইয়ুব আলী কন্ট্রাক্টরের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মহিবুল্লাহ ওই এলাকার মৃত মোহাম্মদ ইউসুফের ছেলে। সে যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল বলে জানিয়েছে স্থানীয়রা। দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
আনোয়ারা থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মো. জুয়েল মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। তিনি বলেন, সোমবার আদালতে পাঠানো হয়। পরে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।


