মিরসরাইয়ে স্ত্রীর মামলায় ২৩ দিন পর কবর থেকে মরদেহ উত্তোলন

0

চট্টগ্রামের মিরসরাইয়ে মৃত্যুর ২৩ দিন পর এয়ার আহমদ (৪৫) নামের এক ব্যাক্তির কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) করেরহাটের দক্ষিণ পশ্চিম জোয়ার গ্রামে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে এ মরদেহ উত্তোলন করা হয়।

নিহত এয়ার আহমদ করেরহাটের পশ্চিম জোয়ার এলাকার আলী আকবার মাঝি বাড়ির গনি আহমদের সন্তান।

জানা গেছে, নিহত এয়ার আহমেদ গত ৪ এপ্রিল করেরহাট থেকে শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য ফেনীর উদ্দেশে বাহির হয়। পথে মধ্যে তার মৃত্যু হয়। স্বাভাবিক মৃত্যু মনে এলাকাবাসী এয়ার আহমদকে দাফন করে। পরে এয়ার আহমদের স্ত্রী বাদি হয়ে ৭ এপ্রিল ফেনী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মামলা করে। আদালতের নির্দেশে নিহত এয়ার আহমদের মরদেহ কবর থেকে উত্তোলন করে।

নিহতের স্ত্রী বিবি খতিজা বলেন,‘আমি আমার বাবার বাড়ি ফেনীতে ছিলাম। রাতে আমার স্বামীকে মুমূর্ষু অবস্থায় মুন্সী, বাবলু ও মামুন নিয়ে আসে। তাদের জিজ্ঞাস করলে তারা বলে আমার স্বামীর সঙ্গে বাকবিন্ড়ায় হয়েছে।

এরপরে স্বামীর এমন অবস্থা দেখে আমি অজ্ঞান হয়ে যায়। পরে জ্ঞান ফিরলে শুনি স্বামী মারা গেছে। পরে বাবার বাড়ির লোকজন আমার স্বামীকে তাঁর বাড়ি করেরহাটে দাফন করে। আমার স্বামীর সঙ্গে মারামারির ঘটনা না জানাতে বিভিন্ন হুমকি-ধামকি দেওয়া হয়। পরে আমি আদালতে মামলা দায়ের করি।

বিবি খতিজা দাবি করে তার স্বামী এয়ার আহমদকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। স্বামী হত্যার বিচারের দাবি করেন তিনি।

নিহতের জামাতা মো. ইউছুফ হোসেন জানান, তার শ্বশুর একদম সহজ সরল মানুষ। ডেকোরেটর ব্যবসা করে চলতো। পরিবারে ১ মেয়ে ও ২ ছেলে সন্তান রয়েছে। চাঞ্চল্যকর এমন হত্যার ঘটনা উদঘাটনের জোর দাবি করে।

মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের জানান, স্ত্রীর মামলায় আদালতের নির্দেশে মৃত এয়ার আহমদের মরদেহ উত্তোলন করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পুনরায় কবরস্থ করা হবে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।