রাউজানে বৃদ্ধের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের রাউজান পৌরসভার ফরেস্ট অফিস সংলগ্ন একটি পরিত্যক্ত কক্ষ থেকে মো. ইউসুফ মিয়া (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১ সেপ্টেম্বর) রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের একটি পরিত্যক্ত কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ইউসূফ রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের আবদুল শুক্কুর মিয়ার বাড়ির প্রয়াত শামসু মিয়ার ছেলে।

রাউজান থানার সেকেন্ড অফিসার নাফিজুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মরদেহের ডান কাঁধের পেছনের অংশে আঘাতের চিহ্ন আছে। মরদেহের নিচে রক্ত ছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

মন্তব্য নেওয়া বন্ধ।