রাঙামাটিতে শিশু ধর্ষণের অভিযোগে চাচাতো ভাই গ্রেপ্তার

0

রাঙামাটিতে এক শিশুকে (৭) ধর্ষণের অভিযোগে তার চাচাতো ভাই আব্দুর রহমান মুন্নাকে (১৩) গ্রেপ্তার করেছেন পুলিশ। শুক্রবার বিকালে শহরের পুরানবস্তি এলাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করেন।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় শহরের মহিলা কলেজ সড়কে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া যায়। ঘটনার পর থেকে অভিযুক্ত মুন্না পলাতক থাকেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে শিশুটি তার নিজ বাসার সামনে থেকে তার চাচাতো ভাই মুন্না তাকে জোরপূর্বক তুলে নিজের ঘরে নিয়ে যায় ও সেখানে তাকে ধর্ষণ করেন। নির্যাতনের পর শিশুটি নিজের ঘরে ফিরে গেলে তার বড় বোন শরীরে রক্ত দেখতে পান। বোনকে সব কথা খুলে বলার পর স্বজনরা তাৎক্ষণিক তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর খান বলেন, শিশুটিকে হাসপাতালে আনার পরপরই চিকিৎসা শুরু করা হয়। কিন্তু রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হয়েছে।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, ঘটনার পর পরই অভিযুক্ত মুন্নাকে খুঁজে বের করতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের পুরানবস্তি এলাকা থেকে মুন্নাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনানুগ বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।