রাঙামাটির আনারসের কদর দেশজুড়ে: পাহাড়ি স্বাদে বাড়ছে চাহিদা ও চাষ

0

রাঙামাটির সুস্বাদু, রসালো ও মিষ্টি আনারস এখন দেশজুড়ে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। জেলার পাহাড়ি ঢালজুড়ে উৎপাদিত এই আনারস প্রতিদিন নৌযান, ট্রাক ও পিকআপে করে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হচ্ছে।

রাঙামাটির বনরূপা বাজারে প্রতিদিনই আনারস কেনাবেচায় সরগরম পরিবেশ দেখা যায়। পাইকারেরা চাষিদের কাছ থেকে আনারস কিনে ঢাকাসহ চট্টগ্রাম, কুমিল্লা ও অন্যান্য জেলায় সরবরাহ করছেন।

চাষিরা বলছেন, আনারস চাষে খরচ তুলনামূলক কম হলেও লাভ বেশি। একাধিক কৃষক জানিয়েছেন, আনারস বিক্রি করে তারা সংসারের খরচ এবং সন্তানের পড়াশোনার ব্যয় চালাচ্ছেন।

কৃষি অফিসের তথ্য অনুযায়ী, ২০২৫–২৬ অর্থবছরে রাঙামাটিতে প্রায় ২ হাজার ৬৬০ হেক্টর জমিতে আনারস চাষ হয়েছে। এবার উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৯০ হাজার টন, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি।

কৃষি কর্মকর্তারা বলছেন, পাহাড়ি লাল মাটি ও অনুকূল আবহাওয়ার কারণে রাঙামাটির আনারস বেশি মিষ্টি ও রসালো হয়, যা এর বাড়তি চাহিদার প্রধান কারণ।

রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মনিরুজ্জামান বলেন, রাঙামাটির আনারস মিষ্টি হওয়ার কারণে দেশজুড়ে এর বেশ চাহিদা রয়েছে। এখানকার লাল মাটি ও পাহাড়ি ঢাল আনারস চাষের বেশ উপযোগী। তা ছাড়া আনারস চাষে কম খরচে লাভ বেশি হয়। যার কারণে চাষিরা আনারস চাষে উদ্বুদ্ধ হচ্ছেন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।