রাঙ্গুনিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণ শিক্ষকের মৃত্যু

0

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তর দাশ নামে এক তরুণ শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে শান্তিরহাট বাজারসংলগ্ন দক্ষিণ পোমরা হিন্দুপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অন্তর দাশ ওই এলাকার রণী দাশের ছেলে এবং স্থানীয় পোমরা কেজি স্কুলের শিক্ষক ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ বাসার ছাদে ময়লা ফেলতে গেলে অসাবধানতাবশত পাশ দিয়ে যাওয়া ৩৩ কেভি উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ লাইনের সংস্পর্শে আসেন তিনি। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহির উদ্দিন জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।